সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

সাতক্ষীরায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন’ প্রতিযোগিতা

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় মুজিববর্ষ উপলক্ষে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১’ এর উদ্বোধন ও পুরুস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে শহরের লেকভিউ থেকে ম্যারাথন শুরু হয়ে সাতক্ষীরা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।

সাতক্ষীরা জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর অঞ্চল বাংলাদেশ সেনাবাহিনী মুজিববর্ষ উপলক্ষে এই ম্যারাথনের আয়োজন করে। যশোর অঞ্চলের ২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল নাসির উদ্দিন আহমেদের সভাপতিত্বে ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু।

এসময় সাতক্ষীরার সর্বস্তরে পপ্রয় তিন হাজার মানুষ এই ম্যারাথনে অংশগ্রহণ করেন। পরে ম্যারাথনে অংশগ্রহণকারী প্রথম বিশ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

 

খুলনা গেজেট/এম এম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন