সাতক্ষীরায় পরিমাপে কারচুপির অভিযোগে দুই ইট ভাটাকে জরিমানা

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় ইটের পরিমাপে কারচুপির অভিযোগে দু’টি ইটভাটাকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বুধবার (৩ ফেব্রুয়ারি) সদর উপজেলার বিনেরপোতা এলাকায় মেসার্স সাদিয়া ব্রিক্স ও মেসার্স নিউ এমপি ব্রিক্স ফিল্ডকে এই জরিমানা করা হয়।

বানিজ্য মন্ত্রণালয়ধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের বাজার তদারকি টিম সকাল ১০ টায় সদর উপজেলার বিনেরপোতা এলাকায় অবস্থিত কয়েকটি ইট ভাটা পরিদর্শন করেন। এসময় মেসার্স সাদিয়া ব্রিক্স ও এমপি ব্রিক্স ফিল্ডে ইটের পরিমাপের কারচুপিতে প্রশাসনিক ব্যবস্থায় ৫০ হাজার টাকা করে মোট এক লক্ষ জরিমানা করা হয়। এসকল প্রতিষ্ঠানে প্রশাসনিক ব্যবস্থায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’০৯’র ৪৮ ধারা (পরিমাপে কারচুপি) লংঘন অপরাধে এ জরিমানা আদায় করা হয়।

ইট ভাট পরিদর্শনকালে সাতক্ষীরাতে অতিরিক্ত দায়িত্বরত সহঃ পরিচালক শিকদার শাহিনুর আলম (খুলনা) এর সঙ্গে জেলা ক্যাব সদস্য মোঃ সাকিবুর রহমান ও এএসআই জগন্নাথ রাহাসহ সঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন