বড় কাকিমাকে জবাই করে হত্যা করলো ভাইপো

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ভাইপো তার বড় কাকিমাকে ধারালো দা দিয়ে জবাই করে হত্যা করেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে শ্যামনগর সদর ইউনিয়নের বাধঘাটা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতের নাম সুধারানী মন্ডল (৬৫)। তিনি সাতক্ষীরার শ্যামনগর সদর ইউনিয়নের বাধঘাটা গ্রামের মধুসূধন মন্ডলের স্ত্রী।

ঘাতক ভাইপো রমেশ মন্ডল নিহতের দেবর একই গ্রামের শ্রীদাম মন্ডলের ছেলে।

পুলিশ জানায়, নিহত সুধা রানী মন্ডলের স্বামী মধুসূদন মন্ডলের সঙ্গে ঘাতক রমেশ মন্ডলের পিতা শ্রীদাম মন্ডলের জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। মধুসূদন মন্ডল শ্রীদাম মন্ডলের বড় ভাই। পূর্ব বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে রমেশ মন্ডল ধারালো দা দিয়ে তার বড় কাকি সুধারানী মন্ডলের গলায় কোপ দিয়ে তাকে হত্যা করে।

শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পিয়ার উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক রমেশ মন্ডলকে আটক করার চেষ্টা চলছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন