সাতক্ষীরার দেবহাটায় মাছের ঘেরে পানিতে ডুবে আসমা উল হোসনা (২) নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দক্ষিণ সখিপুর গ্রামে একটি মাছের ঘেরে এ ঘটনা ঘটে।
মৃত শিশু আসমা উল হোসনা সাতক্ষীরার দেবহাটা উপজেলার দক্ষিণ সখিপুর গ্রামের মো. হযরত আলীর কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের অগোচরে শিশুটি বাড়ির পাশের একটি মাছের ঘেরের পানিতে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে স্থানীয়রা তাকে ঘেরের পানিতে ভাসতে দেখেন। সময় দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করেন।
খুলনা গেজেট/এনএম

