শনিবার । ২৭শে জুন, ২০২৬ । ১৩ই আষাঢ়, ১৪৩৩

শ্যামনগরে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

শ্যামনগর প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী কলোনিপাড়া এলাকায় বজ্রপাতে আব্দুল হাকিম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) বিকেল সাড়ে ৩টার এই ঘটনা ঘটে।

আব্দুল হাকিম একই এলাকার লুৎফার শেখের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় টিপটিপ বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত তার ওপর আঘাত হানলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় এক গ্রাম্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

থানার অফিসার ইনচার্জ মো. খালেদুর রহমান বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন