সোমবার । ২২শে জুন, ২০২৬ । ৮ই আষাঢ়, ১৪৩৩

ঈদের ছুটি শেষে ভোমরা বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিন বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। এতে বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য।

সোমবার (১ জুন) সকাল থেকে বন্দরের সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। এর ফলে দুই দেশের মধ্যে পণ্যবাহী ট্রাক চলাচল, পণ্য খালাস ও লোড-আনলোড কার্যক্রম শুরু হয়েছে পুরোদমে।

ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আবু মুছা বলেন, ঈদের ছুটি শেষে সোমবার সকাল থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। এর আগে গত ২৫ মে থেকে ভোমরা স্থলবন্দরের সব ধরনের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়।

প্রসঙ্গত, ঈদ উপলক্ষে গত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। তবে এ সময়ে ভোমরা-ঘোজাডাঙ্গা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন