মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

বিষপানে গৃহবধূর আত্মহত্যা

পাটকেলঘাটা প্রতিনিধি

পাটকেলঘাটার সরুলিয়া পল্লীতে বিষাক্ত ট্যাবলেট খেয়ে দুই সন্তানের জননী আত্মহত্যার করেছে। মঙ্গলবার (২৬ মে) সকালে এই ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম রূপা মন্ডল (৩০)। তিনি সরুলিয়া গ্রামের শ্রীকৃষ্ণ মন্ডলের স্ত্রী ও কলারোয়া থানার রায়পুর গ্রামের শম্ভু মন্ডল মেয়ের।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে রূপা বিষাক্ত ট্যাবলেট সেবন করলে পরিবারের লোকজন টের পেয়ে তাকে দ্রুত সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশনে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের বাবার শম্ভু মন্ডল মেয়ের এমন মৃত্যুর পেছনে শারীরিক অসুস্থতার বিষয়টি উল্লেখ করে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছেন।

খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন