মঙ্গলবার । ১৯শে মে, ২০২৬ । ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

সাতক্ষীরায় বজ্রপাতে নারী আইনজীবীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় বজ্রপাতে এক নারী আইনজীবীর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) রাত ৮টার দিকে সাতক্ষীরা শহরের রাজাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আইনজীবী কামরুন নাহার ছবি (৫১) রাজারবাগান এলাকার ক্রিকেট প্রশিক্ষক একরামুল ইসলাম লালুর স্ত্রী। তিনি সাতক্ষীরা জজকোর্টর আইনজীবী ছিলেন।

নিহতের ভগ্নিপতি এড. ফাহিমুল জানান, রাত ৮টার দিকে তিনি বাড়ির সামনে আমবাগানে দাঁড়িয়ে ছিলেন। এসময় আকস্মিক বজ্রপাতে হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগ কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন