শনিবার । ১৬ই মে, ২০২৬ । ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩

শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগরে পানিতে ডুবে আব্দুর রহমান নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) বেলা ১০টার দিকে শ্যামনগর উপজেলার নুরনগর গ্রামে এই ঘটনা ঘটে।

শিশু আব্দুর রহমান সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর গ্রামের আমির হোসেন আদরের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, শিশু আব্দুর রহমান সকালে নুরনগর গ্রামে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলা করছিল। এক পর্যায়ে সবার অজান্তে সে পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে বেলা দশটার দিকে পুকুরের পানি থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন