রবিবার । ১০ই মে, ২০২৬ । ২৭শে বৈশাখ, ১৪৩৩

তালায় খালের পাড় থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার তালায় গোপালপুর খালে মাছ ধরতে এসে শওকাত সরদার নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার (১০ মে) বিকাল ৩টার দিকে গোপালপুর স্লুইস গেট সংলগ্ন খালের পাড়ে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

মৃত বৃদ্ধ শওকাত সরদার (৬৫) সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ঘোনা গ্রামের ঝনু সরদারের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে বাড়ি থেকে মাছ ধরার উদ্দেশ্যে খালে আসেন শওকাত। বিকাল ৩টার দিকে তাকে খালের পাড়ে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, মৃত ব্যক্তির পাশ থেকে মাছ ধরার জাল ও মাছ রাখার ব্যাগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন