রবিবার । ১০ই মে, ২০২৬ । ২৭শে বৈশাখ, ১৪৩৩

কলারোয়ায় দাখিল পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার কলারোয়ায় সামির হোসেন (১৫) নামের এক দাখিল পরীক্ষার্থী ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১০ মে) সকালে উপজেলার সীমান্তবর্তী সোনাবাড়িয়া গ্রামের দক্ষিণপাড়ার একটি আমবাগান থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

সামির হোসেন সোনাবাড়িয়া গ্রামের গ্রামের মারুফ হোসেনের ছেলে। সে চলমান দাখিল পরীক্ষার্থী এবং সোনাবাড়িয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, সবার অজান্তে বাড়ির পাশের একটি আম বাগানে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সামির হোসেন। সকালে তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি।

থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচএম শাহিন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের আপত্তি না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন