শুক্রবার । ১লা মে, ২০২৬ । ১৮ই বৈশাখ, ১৪৩৩

বিজিবির অভিযানে ক্রিস্টাল মেথ আইসসহ ৫ কোটি ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরা সদর ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ক্রিস্টাল মেথ (আইস)সহ প্রায় ৫ কোটি ৬২ লাখ টাকার মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শুক্রবার (১ মে) সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধীন কাকডাঙ্গা, মাদরা, বৈকারী ও কালিয়ানী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, কাকডাঙ্গা বিওপির দুটি পৃথক আভিযানিক দল কলারোয়ার কেড়াগাছি ও গেড়াখালী এলাকা থেকে ৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও শাড়ি জব্দ করে। মাদরা বিওপির সদস্যরা কলারোয়ার উত্তর ভাদিয়ালী এলাকা থেকে ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।

অন্যদিকে, বৈকারী বিওপির সদস্যরা সদর উপজেলার কালিয়ানী পূর্বপাড়া এলাকা থেকে ২ কোটি ৯৪ লাখ টাকা মূল্যের ভারতীয় ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করে। এছাড়া কালিয়ানী বিওপির একটি বিশেষ আভিযানিক দল সদর উপজেলার কালিয়ানী নীলকুঠি এলাকা থেকে আরও ২ কোটি ২৬ লাখ টাকা মূল্যের ভারতীয় ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করে।

এভাবে মোট ৫ কোটি ৬২ লাখ ১০ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক (অতিরিক্ত পরিচালক) মেজর শাদমান সাকিব বিষয়টি নিশ্চিত করে বলেন, চোরাকারবারীরা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচার করছিল।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন