আশাশুনিতে বজ্রপাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার আশাশুনিতে বজ্রপাতে এক ঘের ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) রাতে উপজেলার আনুলিয়া ইউনিয়নের দক্ষিণ একসরা গ্রামের বিলে একটি মৎস্য ঘেরের বাসায় এ ঘটনা ঘটে।

নিহত ঘের মালিক মো. সুমন হোসেন (২৮) সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের দক্ষিণ একসরা গ্রামের আব্দুল মান্নান মোল্লার ছেলে।

স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার জানান, সুমন প্রতিদিনের ন্যায় বুধবার রাতে খাওয়া-দাওয়া শেষে বাড়ি থেকে দক্ষিণ একসরা গ্রামের বিলে তার মৎস্য ঘেরে যান। রাতে ঘেরের বাসায় থাকা অবস্থায় হঠাৎ বজ্রপাত হলে তার মৃত্যু হয়। সকালে আব্দুল জলিল নামে স্থানীয় এক ব্যক্তি কাঁকড়া কিনতে ঘেরে গিয়ে সুমনকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে বাসার ভেতরে গিয়ে দেখেন তিনি মৃত অবস্থায় পড়ে আছেন।

এ সময় জলিল তার পরিবারের সদস্যদের খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

বৃহস্পতিবার আসর নামাজের পর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন