বুধবার । ২৯শে এপ্রিল, ২০২৬ । ১৬ই বৈশাখ, ১৪৩৩

শ্যামনগরে জব্দকৃত শামুক সুন্দরবনের নদীতে অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

কুরিয়ারের মাধ্যমে পাচারকালে জব্দকৃত ৫০ বস্তা শামুক ও ঝিনুক সুন্দরবনে অবমুক্ত করেছে বন বিভাগ।

বুধবার (২৯ এপ্রিল) সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলাধীন মুন্সিগঞ্জ বন বিভাগের টহল ফাঁড়ির সামনে চুনানদীতে এসব শামুক ও ঝিনুক অবমুক্ত করা হয়।

বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান ও শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদুর রহমান উপস্থিত থেকে এসব শামুক অবমুক্ত করেন।

এর আগে মঙ্গলবার বিকালে সুন্দরবন কুরিয়ারের শ্যামনগর শাখা থেকে কক্সবাজারে পাচারের জন্যবুকিং দেওয়া এসব শামুক জব্দ করে বনবিভাগ ও পুলিশ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন