সোমবার । ৪ঠা মে, ২০২৬ । ২১শে বৈশাখ, ১৪৩৩

শ্যামনগরে প্রায় দুই লাখ টাকার মাদকসহ আটক ১

শ্যামনগর প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে কোস্ট গার্ডের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও বিদেশি বিয়ারসহ মো. মিজানুর রহমান (৪২) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল) সকালে উপজেলার কৈখালী ইউনিয়নের সাহেবখালী এলাকায় পরিচালিত এ অভিযানে প্রায় দুই লাখ টাকা মূল্যের মাদকসহ তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের মো. নেছার আলীর ছেলে।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন কৈখালী রবিবার সকাল ৯টায় শ্যামনগর থানাধীন সাহেবখালী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে ১৪৮ বোতল ফেন্সিডিল এবং ২৪ পিস বিদেশি বিয়ার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৭৭ হাজার টাকা। এ সময় মাদক পরিবহনকারী ওই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।

এছাড়াও জানা যায়, আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মাদকদ্রব্যের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. খালেদুর রহমান বলেন, কোস্ট গার্ডের অভিযানে আটক আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আগামীকাল তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন