বৃহস্পতিবার । ১৯শে মার্চ, ২০২৬ । ৫ই চৈত্র, ১৪৩২

বিজিবি অভিযানে ৪২ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

বিজিবি সদস্যরা সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৪৩ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিজিবি সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীনস্থ কুশখালী, মাদরা ও চান্দুরিয়া বিওপির সদস্যরা তাদের দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করেছে।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় মাদক তৈরির ২০ বোতল কেমিক্যাল (AFINE CHEMICAL DRAC-২৫ এমএল) ও ওষুধ।

বিজিবি সূত্র জানায়, কুশখালী বিওপির সদস্যরা পৃথক দুটি বিশেষ অভিযানে সাতক্ষীরা সদর থানাধীন গোজালীর মোড় ও শ্মশানঘাট নামক স্থান থেকে ৪০ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় মাদক তৈরির ২০ বোতল কেমিক্যাল (AFINE CHEMICAL DRAC-২৫ এমএল) ও ওষুধ জব্দ করা হয়। চান্দুরিয়া বিওপির জওয়ানরা কলারোয়ার চান্দুরিয়া এলাকা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ওষুধ জব্দ করে।

এ ছাড়া, মাদরা বিওপির একটি বিশেষ অভিযানিক দল কলারোয়ার উত্তর ভাদিয়ালী এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করে। বিজিবি অভিযানে আটক মালামালের আনুমানিক মূল্য ৪২ লাখ ৮০ হাজার টাকা।

সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, চোরাকারবারিরা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে এসব মালামাল পাচার করছিল। আটক মাদকদ্রব্য সাতক্ষীরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা রাখা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন