বুধবার । ২৯শে এপ্রিল, ২০২৬ । ১৬ই বৈশাখ, ১৪৩৩

সাতক্ষীরায় একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা

সাতক্ষীরা প্রতিনিধি

একুশের প্রথম প্রহরে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। রাত ১২টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন শুরু হয়।

শুক্রবার রাত থেকেই শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার এবং জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল শ্রদ্ধা জানান।

এছাড়া জেলা পরিষদ, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।

দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেলার বিভিন্ন উপজেলাতেও অনুরূপ কর্মসূচি পালিত হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন