সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

সাতক্ষীরায় ট্রলির ধাক্কায় শিক্ষার্থী নিহত

গেজেট প্রতিবেদন

সাতক্ষীরা কলারোয়া উপজেলায় ইটবাহী ট্রলির চাপায় সজীব হোসেন (১৫) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৬টার দিকে উপজেলার আলাইপুর খাঁপাড়া মোড়ে এই ঘটনা ঘটে।

নিহত সজীব উপজেলার আগুনপুর গ্রামের ব্যবসায়ী রবিউল ইসলামের ছেলে। সে স্থানীয় বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে সজীব বাইসাইকেলে করে নিজ গ্রাম আগুনপুর থেকে কলারোয়া সদরের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় আলাইপুর খাঁপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ইটবাহী ট্রলি তার বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে সজীব সড়কে ছিটকে পড়ে ট্রলির চাকার নিচে পিষ্ট হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম শাহীন বলেন, দুর্ঘটনার পর ট্রলিটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন