সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

তালায় দ্বি-বার্ষিক হাজি সম্মেলন

তালা প্রতিনিধি

সাতক্ষীরার তালায় দ্বি-বার্ষিক হাজি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে হাজি কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে তালার পুরাতন হাইস্কুল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে হাজি কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন। সম্মেলনের শুরুতে দারছুল কোরআন পেশ করেন মাওলানা মোজাম্মেল হক।

হাজি কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা তাওহিদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী রাসেল, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন।

অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন হাজি কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যক্ষ কামরুল ইসলাম, মাওলানা আবদুস সামাদ, অধ্যক্ষ আয়ুব আলী, ডা. মাহমুদুল হক, মাওলানা ময়নুদ্দীন, মোড়ল আবদুর রশিদ, অধ্যক্ষ মাওলানা আবদুস সাত্তার, মুক্তিযোদ্ধা আবদুস সোবহান, উপজেলা কমিটির সদস্য মিজানুর রহমান, আমিনুর রহমান, জহিরুল হক, সুজায়েত আলী, নূর ইসলাম, মুনছুর আলী প্রমুখ।

প্রসঙ্গত, ২০০৮ সালে হাজিদের সুখে-দুঃখে পাশে থাকা ও প্রশিক্ষণের ব্যবস্থা করাসহ বিভিন্ন লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করে হাজি কল্যাণ ফাউন্ডেশন।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন