পাটকেলঘাটার বাহাদুরপুর বাজারসংলগ্ন মেসার্স প্রতীক ব্রিক ফিল্ডস দীর্ঘদিন ধরে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলন করে আসছিল। রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের দায়ে প্রতিষ্ঠানটির মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তালা উপজেলা ভূমি সহকারী কমিশনার রাহাত খান এ জরিমানা আদায় করেন।
তালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তারেক হাসান জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
তিনি আরও জানান, ভূমি সহকারী কমিশনার সরেজমিন পরিদর্শনে গিয়ে ঘটনার সত্যতা পান। পরে আইন অনুযায়ী জরিমানা আদায় করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
খুলনা গেজেট/এএজে



