বৃহস্পতিবার । ৩০শে এপ্রিল, ২০২৬ । ১৭ই বৈশাখ, ১৪৩৩

সাতক্ষীরায় ট্রলির ধাক্কায় বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় দ্রুত গতির একটি ট্রলির ধাক্কায় আব্দুর রশিদ গাইন (৬৫) নামে এক বাইসাইকেল চালক বৃদ্ধ নিহত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সদর উপজেলাধীন সাতক্ষীরা-ব্যাংকদহা সড়কের গাভা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধ সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের গাভা গ্রামের মৃত নফেল উদ্দীন গাইনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ৯টায় তিনি বাইসাইকেল চালিয়ে বাড়ি থেকে গাভা বাজারের দিকে যাচ্ছিলেন। গাভা বাজারের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি ট্রলির তার বাইসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে বাইসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যায় তিনি।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদুর রহমান সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

খুলনা গেজেট/এএজে

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন