সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

সাতক্ষীরায় দেশীয় পিস্তল, তাজা কার্তুজ ও হাতবোমা জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে ১টি দেশীয় পিস্তল, ১ রাউন্ড তাজা কার্তুজ, ২টি হাতবোমা ও মাদক জব্দ করেছে কোস্ট গার্ডের সদস্যরা। শুক্রবার (১২ ডিসেম্বর) কোস্ট গার্ড স্টেশন কয়রা ও সাতক্ষীরার যৌথ একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা মুনতাসির ইবনে মহসীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানার বুড়িগোয়ালিনী সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ১টি দেশীয় পিস্তল, ১ রাউন্ড তাজা কার্তুজ, ২টি হাতবোমা ও ১৬ পিস ইয়াবা জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা আলামতের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কোস্ট গার্ড জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন