সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

সাতক্ষীরা জেলা বিএনপির কমিটির অনুমোদনে আনন্দ র‌্যালি

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরা জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটির অনুমোদন দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টায় সাতক্ষীরা শহরের কামালনগর এলাকা থেকে আনন্দ র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সোহেল আহমেদ মানিক, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব হাফিজুর রহমান মুকুল, জেলা তাঁতি দলের আহবায়ক হাসান শাহরিয়ার রিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

খুলনা গেজেট/ টিএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন