ভাতা কার্ড দেয়ার নামে প্রতারণা, যুবকের সাজা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন ভাতা ও সুবর্ণ নাগরিক কার্ড করে দেয়ার নামে প্রতারণার মাধ্যমে টাকা নেয়ার অভিযোগে সাইফুল ইসলাম (২৯) নামে এক যুবককে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১২ নভেম্বর) আটকের পর তাকে এই সাজা প্রদান করা হয়।

সাজাপ্রাপ্ত সাইফুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলী গ্রামের সফর উদ্দীন মোড়লের ছেলে।

কালিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান জানান, সাইফুল ইসলাম দীর্ঘদিন যাবৎ সমাজসেবা অফিস থেকে ভাতা ও সুবর্ণ নাগরিক কার্ড করে দেওয়ার নাম করে অসহায় মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিলো।

গত কয়েক মাস আগে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গণেশপুর এলাকার আঞ্জুয়ারা খাতুন নামে এক নারীর কাছ থেকে সমাজসেবা অফিসের কার্ড করে দেয়ার নামে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় প্রতারক সাইফুল ইসলাম।
ভুক্তভোগী ওই নারীর কাছ থেকে বিষয়টি জানতে পেরে উপজেলা তিনি মঙ্গলবার সকালে প্রতারক সাইফুলকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাইফুল ইসলামকে ২০ দিনের বিনাশ্রম সাজা প্রদান করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান আরও জানান, ‘উপজেলা সমাজসেবা অ‌ফিস থেকে ভাতা ও সুবর্ণ নাগ‌রিক কার্ড পেতে কোন টাকা লাগে না। কেউ টাকা চাইলে প্রমাণসহ ধরে নিয়ে আসুন। দোষীকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন