সাতক্ষীরায় সুপারি গাছ ভেঙে পড়ে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় সুপারি গাছ ভেঙে পড়ে মোসলেম মোল্লা (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার তুজলপুর গ্রামের এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধ মোসলেম মোল্লা সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের তুজলপুর গ্রামের বাসিন্দা। তিনি ঝাউডাঙ্গা ইসলামীয়া ফাজিল মাদরাসার জমিদাতা।

নিহতের ছেলে বাহার আলি জানান, বাবা সকাল আটটার দিকে শ্রমিক দিয়ে গাছ থেকে সুপারি পেড়ে নিচ্ছিলেন। এ সময় তিনি সুপারি গাছের নিচে দাড়িয়েছিলেন। হঠাৎ একটি সুপারি গাছ তার গায়ের উপরে ভেঙ্গে পড়লে তিনি মারাত্মকভাবে আহত হন। পরে বাবাকে উদ্ধার কওে স্থানীয় গ্রাম্য চিকিৎস্যক তুজলপুর গ্রামের মো. ফাখারুল ইসলাম এর কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন