সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাতক্ষীরা ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হলো। শিগগিরই উক্ত ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির মঙ্গলবার এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

সূত্র মতে, ২০১৮ সালের ১৩ জুন শেখ সজিবুজ্জামান সজিবকে সভাপতি ও মমতাজুল ইসলাম চন্দনকে সাধারণ সম্পাদক করে সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছিল।

প্রসঙ্গত, একই বিজ্ঞপ্তিতে কক্সবাজার জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন