সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩
এইচএসসি-২৪ ব্যাচে

স্থগিত পরীক্ষায় না বসার দাবিতে সাতক্ষীরায় শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় এইচএসসি ২০২৪ ব্যাচের স্থগিত পরীক্ষাগুলো বাতিলসহ পরীক্ষার্থীদের দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার ( ২০ আগস্ট) এইচএসসি ২০২৪ আন্দোলনরত শিক্ষার্থীদের আয়োজনে শহীদ আসিফ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

তাদের দাবির মধ্যে রয়েছে, দেশের ও শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা পুনরায় পরীক্ষায় বসতে চাইনা, এই পরিস্থিতিতে পরীক্ষা নিলে আামাদের মূল্যবান সময় ও ভবিষ্যতের ক্ষতি হবে। এইচএসসি ২৪ এর স্থগিত পরীক্ষাগুলো বাতিল। পদ্ধতিতে মূল্যায়ন করে খুব দ্রুত পরিক্ষার ফলাফল দেয়া। কারণ কোন বোর্ড পরীক্ষা ৫/৬ মাস ধরে চলতে পারে না।

সাতক্ষীরা সরকারি কলেজের ফারিয়া আক্তার, সরকারি কলেজের জান্নাতুল ফেরদৌস বলেন, পরীক্ষা যেখানে ২ মাসের মধ্যে শেষ হওয়ার কথা ছিল সেখানে ৬ মাস কেটে যাচ্ছে তবুও শেষ হচ্ছে না। আসন্ন ভর্তি পরীক্ষার জন্য আমরা পর্যাপ্ত সময় পাচ্ছি না এবং সেশন জটের কারণে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ ও ক্ষতিগ্রস্থ হতে পারে। এছাড়া কোটা আন্দোলনের আমাদের অনেক ভাই বোন ও সহপাঠী মারাত্মকভাবে আহত এবং হাসপাতালে চিকিৎসাধীন আছে। তারা মানসিক ও শারীরিকভাবে পরীক্ষার জন্য প্রস্তুত নয়। কোন অবস্থাতেই অর্ধ বা পূর্ণ নম্বরের পরীক্ষায় আমরা বসবো না। ফলে আমরা আর পরীক্ষায় বসতে চাই না।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন