সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

তালায় ছাত্রদল নেতা ফারুকের মায়ের মৃত্যুতে শোক

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

তালা সরকারী কলেজের ছাত্রদলের সাবেক সদস্য সচীব জি,এম ফারুকের মা মনোয়ারা (৫৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৮জুলাই) রাত ১১দিকে নিজ বাসভবনে আটারই গ্রামে তিনি ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে জি,এম ফারুকের মা বিভিন্ন রোগে ভুগছেন।

তালা সরকারী কলেজের সাবেক সদস্য সচীব জি,এম ফারুকের মার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় কমিটি, বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাতীরা-১ (তালা-কলারোয়া ) সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ সফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, মির্জা আতিয়ার রহমান, উপজেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান, উপজেলা কৃষকদলের সভাপতি আলী হোসেন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি সামরুল ইসলাম মিলন, যুবনেতা শেখ মোস্তফা হোসেন মন্টু, সাবেক ছাত্রনেতা সাইদুর রহমান, আনিসুজ্জামান আনিস, ছাত্রনেতা মেহেদী হাসান, হাফিজুর রহমান, মো. সৈকত, আজমাল হোসেন জুয়েল প্রমুখ।

খুলনা গেজেট / এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন