সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

শ্যামনগরে ডাম্পার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগরে ডাম্পার ট্রাক্টরের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল করিম শেখ (৩২) নামে ভাড়ায় চালিত এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ মে) সকাল ৮টার দিকে শ্যামনগর উপজেলার হায়বাতপুর প্রথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল করিম শেখ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দাঁতপুর গ্রামের মৃত গফফর শেখের ছেলে।

স্থানীয় মেহেদী হাসান জানান, সকালে নওয়াবেকীর দিক থেকে শ্যামনগরে আসার পথে হায়বাতপুর বিদ্যালয়ের সামনে পৌঁছুলে বিপরীতগামী একটি ডাম্পার ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক করিমের মৃত্যু হয়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, পুলিশ ডাম্পারটি জব্দ করেছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্যে সাতক্ষীরা সদর হাসতাপালের মর্গে পাঠানো হবে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন