সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্তে দুই কেজি সোনাসহ আটক ১

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্তে দুই কেজি সোনাসহ হাসান আলী (৪২) নামের একজনকে আটক করেছে বিজিবি সদস্যরা। বুধবার দুপুর ৩টার দিকে তাকে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত এলাকা থেকে ভারতে পাচারের প্রাক্কালে বিজিবি সদস্যরা এই সোনা আটক করে। আটককৃত হাসান আলী যশোর জেলার কেশবপুর থানার চাদরা গ্রামের কফিল উদ্দিনেরর ছেলে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদেও ভিত্তিতে বিজিবি কাকডাঙ্গা বিওপির নূরে আলমের নেতৃত্বে একাট টহল দলের সদস্যরা কাকযাঙ্গা অভিযান চালিয়ে দুই কেজি সোনা এবং একটি মোটরসাইকেল ও একটি মোবাইল সেটসহ হাসান আলীকে আটক করে। পরে তাকে সাতক্ষীরা বিজিবি ব্যাটালিয়নে পাঠানো হয়।

বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার গোলাম মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত হাসান আলী একজন সোনা পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। তার কাছ থেকে উদ্ধারকৃত সোনা প্রতিবেশি রাষ্ট্রে পাচার করার জন্য সে কাকডাঙ্গা সীমান্তে এসেছিল।

খুলনা গেজেট/কেএম/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন