শনিবার । ২৫শে এপ্রিল, ২০২৬ । ১২ই বৈশাখ, ১৪৩৩

ভোমরায় মিথ্যে ঘোষণায় আনা ২১ বস্তা শুকনো মরিচ জব্দ

নিজস্ব প্রতিদবেদক, সাতক্ষীরা

হলুদ আমদানির ঘোষণা দিয়ে শুকনা মরিচ আমদানি করে ছুটির দিনে গোপনে খালস করার সময় ২১ বস্তা শুকনা মরিচ আটক করেছে বিজিবি।
রোববার (৭এপ্রিল) বিকাল সাড়ে তিনটার দিকে ভোমরা স্থলবন্দর থেকে এই মরিচ আটক করা হয়

খোঁজ নিয়ে জানা যায় জানা যায়, হলুদ আমদানির ঘোষণা দিয়ে রাফসান এন্টারপ্রাইজ শুকনা মরিচ আমদানি করে। চলতি মাসের ১ তারিখে এ মালামাল ভোমরা স্থলবন্দরে প্রবেশ করে। মিথ্যে ঘোষণায় আনা শুকনা মরিচ বন্দরে আটকে যায়। একপর্যায়ে ছুটির দিনকে কাজে লাগিয়ে বন্দরের সিকিউরিটি তৌহিদ ও কাস্টমসের সাব্বির পরষ্পর যোগসাজশে রাফসান এন্টারপ্রাইজের মিথ্যে ঘোষণায় আনা শুকনা মরিচ আউট পাস করে। পরে বিজিবি’র মালামাল দেখে সন্দেহ হলে তারা চ্যালেঞ্জ করে।
এ সময় মরিচ বহনকারী টমটমের ড্রাইভার বিজিবি সদস্যদের কাগজপত্র দেখালে বিজিবি সদস্যরা ২১বস্তা (৮৮৪ কেজি) শুকনা মরিচ আটক করে। পরে তা ৩৩ ব্যাটালিয়নে হস্তান্তর করা হয়।

ভোমরা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার জহির জানান, টমটমে করে শুকনা মরিচ নিয়ে যেতে দেখে সন্দেহ হয়। পরে বৈধ কাগজপত্র না থাকায় মালামালগুলো আটক করা হয়। একটি চক্র ছুটি হলেই এভাবে মালামাল আউট পাস করে থাকে বলে জানান তিনি ।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন