সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ইটভাঙ্গা গাড়ি চালক নিহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় ইটভাঙ্গা গাড়ি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক নিহত হয়েছে। রোববার (২৫ ফেব্রুয়ারি) সকাল আটটার দিকে সাতক্ষীরা সদর উপজেলাধীন সাতক্ষীরা-ভোমরা সড়কের বাদামতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম মোঃ মামুন হোসেন (৩৫)। সে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা এলাকার বাসিন্দা।

আলিপুর গ্রামের আব্দুল গফুর সরদার জানান, মামুন হোসেন ইটভাঙ্গা গাড়ি নিয়ে ঘোনা থেকে ভোমরায় যাচ্ছিল। পথিমধ্যে সকাল আটটার দিকে সাতক্ষীরা সদর উপজেলাধীন সাতক্ষীরা-ভোমরা সড়কের বাদামতলা এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে মাথায় আঘাত পেয়ে গাড়ি চালক মামুন হোসেন ঘটনাস্থলে নিহত হয়।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন