সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

কালিগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার কালিগঞ্জে গলায় ফাঁস দিয়ে হাসান নামের এক যুবক আত্মহত্যা করেছেন। রোববার (৪ ফেব্রুয়ারী) ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার নলতা ইউনিয়নের বিশেলাক্ষী গ্রামে এ ঘটনা ঘটে।

আত্মহনকারী হাসান(২৮) সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বিশেলাক্ষী গ্রামের জেলে আনাসার আলীর ছেলে।

মৃতের মেজ ভাই সাজু জানান, ভোরে আমরা একসাথে জাল দিয়ে মাছ ধরতে যাই। রোববার ভোরে মাছ ধরতে যাওয়ার জন্য হাসানকে ডাকাডাকি করে সাড়া পাচ্ছিলাম না। পরে বাড়ির পার্শ্ববর্তী বাঁশ বাগানে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়দের মাধ্যমে থানায় খবর দেয়া হয়। হাসান বিবাহিত এবং তার দুই বছর বয়সের একটি কন্যাসন্তান আছে জানিয়ে তিনি আরো বলেন, মাঝেমধ্যে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতো। তবে তার ভাই কী কারণে আত্মহত্যা করেছে সে ব্যাপারে নিশ্চিত নন বলে জানান তিনি।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

খুলনা গেজেট/ টিএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন