সাতক্ষীরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার কালিগঞ্জে পানিতে ডুবে ইব্রাহীম হোসেন নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারী) সকাল ১০টার দিকে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশু ইব্রাহীম হোসেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চৌবাড়িয়া গ্রামের ওমান প্রবাসী শরিফুল ইসলামের ছেলে।

মৃতের পরিবারের সদস্যরা জানান, শিশুটির মা তাকে খাওয়ানোর পর নিজে সকালের নাস্তা করছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী ঘেরের পানিতে ইব্রাহীমকে ভাসতে দেখেন। তাকে উদ্ধার করে নলতা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপাওে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন