সাতক্ষীরায় শিশু ধর্ষণের অভিযোগে ৫ম শ্রেণির ছাত্র গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় খেলা করার সময় ডেকে নিয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ৫ম শ্রেণির এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মামলাও হয়েছে। মঙ্গলবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার শিমুলবাড়িয়া পূর্বপাড়া গ্রামের এই ধর্ষণের ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত ছাত্রের নাম শিহাব সরদার (১২)। সে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের শিমুলবাড়িয়া পূর্বপাড়া গ্রামের শহিদুল সরদারের ছেলে। শিহাব ফিংড়ী ৫ম শ্রেণির ছাত্র। এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

সাতক্ষীরা সদর থানায় অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, খেলা করার সময় প্রতিবেশি দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী এক শিশু মেয়েকে পাশের বাড়িতে ডেকে নিয়ে নির্জনে তাকে ধর্ষণ করে। তার ডাক চিৎকারে এলাকার লোকজন ছুটে আসলে শিহাব পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় এলাকাবাসী তাকে আটক করে।

ঘটনার পরপরই ধর্ষিতার পরিবার শিশুটিকে সদর থানায় নিয়ে আসে। পুলিশ তাৎক্ষণিক ধর্ষিতার মেডিকেল সম্পন্ন করতে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করেন। একই সাথে দ্রুত ঘটনাস্থলে পৌছালে এলাকাবাসী শিহাবকে পুলিশের কাছে সোপার্দ করে। এ ব্যাপারে ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে শিহাবকে আসামী করে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন