মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

শ্যামনগরে দেয়াল চাপা পড়ে শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগরে দেয়াল চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে
উপজেলার গোপালপুর শহীদ মুক্তিযোদ্ধা সড়ক সংযুক্ত ড্রেন নির্মাণকালে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম আব্দুল মোমিন গাজী (৫০)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সিরাজপুর গ্রামের রজব আলী গাজীর ছেলে।

শ্যামনগর থানার উপরিদর্শক (এসআই) রাজিব রায়হান জানান, বৃহস্পতিবার সকালে শ্যামনগর উপজেলার গোপালপুর শহীদ মুক্তিযোদ্ধা সড়ক সংযুক্ত ড্রেন নির্মাণকালে দেয়াল চাপা পড়ে গুরুতর আহত হন শ্রমিক মোমিন গাজী ও মোরশেদ মল্লিকের ছেলে মোশাররফ মল্লিক (৬০)। দ্রুত তাদেরকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় বিকালে শ্রমিক মোমিন গাজী মারা যায়।

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন