মঙ্গলবার । ২৮শে এপ্রিল, ২০২৬ । ১৫ই বৈশাখ, ১৪৩৩

চেতনানাশক স্প্রে করে ব্যবসায়ীর ১৫ লক্ষ টাকার মালামাল লুট

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগরে একটি বাড়িতে চেতনানাশক স্প্রে করে সবাইকে অচেতন করে নগদ টাকা ও স্বর্ণালঙ্করসহ ১৫ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দূর্বৃত্তরা। সোমবার(১৮ ডিসেম্বর) ভোর রাত ২টার দিকে উপজেলার শংকরকাটি গ্রামে স্টীল ব্যবসায়ী আতাউর রহমান গাজীর বাড়ীতে এ ঘটনা ঘটে।

ব্যবসায়ী আতাউর রহমান জানান, প্রতিদিনের মতো রাতের খাওয়া শেষে তারা সবাই ঘুমিয়ে পড়েন। একপর্যায়ে রাত ২টার দিকে ৫/৬ জনের একটি দূর্বৃত্ত দল তাদের ঘরের মধ্যে চেতনানাশক স্প্রে করে। এর পর বাড়ির সবাই অচেতন হয়ে পড়েন।

এসময় ঘরের গ্রীল কেটে দূর্বৃত্তরা ভিতরে প্রবেশ করে আলমারীতে থাকা তার মেয়ের বিয়ের জন্য সংগৃহিত ১০ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৪ লক্ষ টাকা, মূল্যবান পোশক ও ফ্রিজে রক্ষিত মাছ নিয়ে পালিয়ে যায় তারা। তিনি আরো জানান, এঘটনায় থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ জানান, তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন