বুধবার । ২৯শে এপ্রিল, ২০২৬ । ১৬ই বৈশাখ, ১৪৩৩

শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ নামের তিন বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার(৫ নভেম্বর) বেলা ১০টার দিকে শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালী গ্রামে এঘটনা ঘটে।
মৃত আব্দুল্লাহ (৩) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালী গ্রামের মো। নরু আলম সরদারের ছেলে।

স্থানীয় গ্রামবসী মো. সালাউদ্দিন জানান, শিশু আব্দুল্লাহ বেলা ১০টার দিকে পাতাখালী গ্রামের বাড়ির পাশে একটি পুকুর পাড়ে খেলা করছিল। এসময় অসাবধানতাবশত শিশু আব্দুল্লাহ পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খেঁজাখুজির এক পর্যায় প্রতিবেশরী পুকুরের পানিতে আব্দুল্লাহকে ভাসতে দেখে পরিবারের সদস্যদেরকে খবর দেয়। দ্রুত পুকুর থেকে তাকে উদ্ধার করে স্থানীয় গ্রাম্য চিকিৎস্যকের কাছে নিয়ে গেলে তিনি আব্দুল্লাহকে মৃত ঘোষনা করেন।

শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের চেয়ারম্যান আমজাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন