মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

কলারোয়ায় দুটি রাস্তা উদ্বোধন করলেন এড.মুস্তফা লুৎফুল্লাহ 

কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ার কুশোডাঙ্গা ইউনিয়নের শাকদহ মিশন ও দেয়াড়ায় দুটি রাস্তার উদ্বোধন করেন সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি। বৃহস্পতিবার (১২অক্টোবর) সকালে ওই রাস্তার উদ্বোধন করা হয়।

শাকদহ ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, সাবেক উপজেলা আ.লীগের আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, এলজিইডি কর্মকর্তা সুদিপ্ত কর, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, ইউপি চেয়ারম্যান সাইদ আলী গাজী, সম মোরশেদ আলী (ভিপি মোরশেদ), ডালিম হোসেন, আ.লীগনেতা আমজাদ হোসেন, ইব্রাহিম খানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি এড.মুস্তফা লুৎফুল্লাহ কলারোয়ার সার্বিক উন্নয়ন সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরেন এবং সাধারণ মানুষকে শেখ হাসিনার উপর আস্থা রাখার আহ্বান জানান। এর আগে দেয়াড়া ইউনিয়নের একটি রাস্তার একই ভাবে উদ্বোধন করা হয়।

খুলনা গেজেট/কেডি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন