সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

তালায় ধর্ষণ ও যৌন হয়রানি প্রতিরোধের দাবিতে মানববন্ধন

তালা প্রতিনিধি

সাতক্ষীরা তালায় দেশব্যাপী নারী ও কিশোরীদের ধর্ষণ ও যৌন হয়রানি প্রতিরোধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে তালা প্রেসক্লাবের সামনে দলিত ইস্পাওয়ারমেন্ট ফাউন্ডেশন (ডিইএফ) আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তৃতা করেন শিক্ষক মিজানুর রহমান, দলিত ইস্পাওয়ারমেন্ট ফাউন্ডেশনের প্রোগ্রাম সমন্বয়কারী ফারজানা কবির, ফিল্ড ফ্যাসিলিটেটর বাহারুল ইসলাম, হিসাব রক্ষক বিল্পব মন্ডল, ললিত সরকার, পার্বতী দাস, প্রতিমা সরকার, সচিত্রা সরকার প্রমূখ।

এ সময় বক্তারা নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও সিলেটে এমসি কলেজে নববধূকে গণধর্ষণসহ দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও যৌন নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা এ সময় ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন