শুক্রবার । ১৯শে জুন, ২০২৬ । ৫ই আষাঢ়, ১৪৩৩

মহাত্মা গান্ধীর জন্মদিনে ভোমরা স্থলবন্দরে আমদানি রপ্তানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

ভারতের জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্মদিনে গান্ধী জয়ন্তী পালন উপলক্ষ্যে আজ সোমবার (২ অক্টোবর) সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে আবারও আমদানি-রপ্তানি শুরু হবে বলে জানা গেছে।

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান জানান, মহাত্মা গান্ধীর জন্মদিন ভারতে জাতীয় ছুটি হিসেবে ঘোষিত। সে কারণে ভোমরার বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গায় সরকারি অফিস ছুটি রয়েছে। ফলে আজ ভোমরা স্থলবন্দরের কোন কার্যক্রম চলবে না। আগামীকাল মঙ্গলবার থেকে আবারও ভোমরা বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন