বুধবার । ২৯শে এপ্রিল, ২০২৬ । ১৬ই বৈশাখ, ১৪৩৩

শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে ফয়জুল্লাহ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে শ্যামনগর পৌরসভার সোয়ানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু ফয়জুল্লাহ (৪) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পৌর এলাকার সোয়ানিয়া গ্রামের মোঃ রেজাউল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, শিশু ফয়জুল্লাহ দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল। তার মা রান্না ও বাবা পার্শ্ববর্তী মাছের ঘেরে মাছ ধরছিলেন। এসময় সবার অগোচরে সে বাড়ির পিছনের পুকুরে পড়ে যায়। এক পর্যায় ছেলেকে উঠানে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন তার মা।

একপর্যায়ে প্রতিবেশীরা শিশুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখেন। এসময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মিলন হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন