মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

শ্যামনগরে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণ মামলা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগরে কৈখালী ইউ‌নিয়‌নের সাবেক চেয়ারম্যান জি.এম রেজাউল করিমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন ভূক্তভোগী এক নারী। বুধবার (২৬ জুলাই) শ্যামনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৩২/৩০৭ নং মামলা করেন তিনি।

মামলা সূত্রমতে, গত ১২ জুলাই রাত ৮টার দিকে মানিকখালী গ্রামে মৃত আবুল কালামের পরিত্যাক্ত বাড়িতে রেজাউল করিমের নেতৃত্বে তার সহযোগীরা ওই নারীকে গণধর্ষণ করে।

মামলার অন্যান্য আসামীরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের বৈশখালী গ্রামের মৃত ছাকাত মোল্যার ছেলে আবুল হোসেন মোল্যা, হেতালখালী গ্রামের আবুল মিস্ত্রীর ছেলে তাহের গাজী, মেন্দিনগর গ্রামের মৃত মোবারক আলীর ছেলে বাবলুর রহমান, শ্রীফলকাটি গ্রামের আব্দুল সরদারের ছেলে ফিরোজ সরদার প্রমুখ।

শ্যামনগর থানার ওসি (তদন্ত) হাফিজুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষ্যে আসামীদের গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যহত আছে।

খুলনা গেজেট/ বিএম শহিদ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন