শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে আছিয়া খাতুন (১৪ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৬ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার ভূরুলিয়া ইউনিয়নের ব্রক্ষ্মশাসন গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু আছিয়া খাতুন সাতক্ষীরা শ্যামনগর উপজেলার ব্রহ্মশাসন গ্রামের মোঃ আজিজুর রহমানের মেয়ে।

পরিবারের বরাত দিয়ে ভূরুলিয়া ইউপি চেয়ারম্যানে অধ্যক্ষ এ.কে.এম জাফরুল আলম বাবু জানান, সকালে ঘুম থেকে উঠে বাবার সাথে পার্শ্ববর্তী সাধুর হাটখোলায় ঘুরতে গিয়েছিল আছিয়া। সেখান থেকে ফিরে পরিবারের সবাই একসঙ্গে সকালে ভাত খাওয়া শেষে আছিয়াকে মায়ের কাছে রেখে তার পিতা রাজমিস্ত্রীর কাজে চলে যায়। আছিয়ার মা তাকে নিয়ে পুকুর পাড়ে থালা-বাসন পরিষ্কার করছিল। এ সময় হঠাৎ করে বিলে ধানের বীজতলায় হাঁস পড়েছে এমন খবর পেয়ে মা সেখানে চলে যায়। এদিকে আছিয়া পুকুরের ঘাটে একা একা খেলার সময় অসাবধানবসতঃ পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়।
খোঁজা খুজির একপর্যায়ে পুকুর হতে তাকে উদ্ধার করে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ ফাতিমা ইদ্রিস ইভা তাকে মৃত ঘোষনা করে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খুলনা গেজেট/ বিএম শহিদ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন