সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে কন্যা শিশুর মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার ঘোনা ইউনিয়নের ছনকা গ্রামের চৌদালী পাড়ায় এঘটনা ঘটে। মৃত শিশুটি সদর উপজেলার ঘোনা ইউনিয়নের ছনকা গ্রামের চৌদালী পাড়ার নেছার চৌদালির মেয়ে রুবিনা খাতুন।

নিহতের স্বজনরা জানায়, রোববার রাত নয়টার দিকে হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হলে শিশু রুবিনা তাদের ঘরে থাকা টেলিভিশন এর জ্যাক ছাড়াতে গিয়ে বিদ্যুতের বোর্ডে হাত দেয়। এসময় আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে বোর্ডে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

খুলনা গেজেট/এসজেড

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন