বাসের চাকায় পিষ্ট হয়ে মোটর সাইকেল আরোহীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা 

সাতক্ষীরার কলোরোয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার (১৪ মে) সকালে কলারোয়া উপজেলার গোপিনাথপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরোহী রশিদা বেগম সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের তালতলা গ্রামের মোঃ হবিবর রহমানের স্ত্রী।

নিহতের স্বামী হবিবর রহমান জানান, তিনদিন আগে তার স্ত্রীকে নিয়ে যশোর বাগাচাড়ায় মেয়ের বাড়িতে বেড়াতে যান তারা। রোববার সকালে স্ত্রীকে নিয়ে মোটর সাইকেলযোগে নিজ বাড়ি সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে কলারোয়া উপজেলাধীন সাতক্ষীরা-যশোর সড়কের গোপিনাথপুর এলাকায় পৌছালে একটি ট্রলি নিযন্ত্রন হারিয়ে তাদের মোটর সাইকেকে ধাক্কা দেয়। এতে তার স্ত্রী রাস্তার উপর ছিটকে পড়ে যান। এ সময় যশোরগামী দ্রুতগতির বাস তার স্ত্রীকে চাপা দিয়ে চলে যায়। ঘটনা স্থলেই তার স্ত্রী রাশিদা বেগম মারা যায়।

কলারোয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই করারোয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন