মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

তালায় বৃদ্ধের আত্মহত্যা

তালা প্রতিনিধি

সাতক্ষীরার তালায় রাধাকান্ত সরকার (৭০) নামে এক বৃদ্ধ গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাতে তালা উপজেলার মাগুরা ইউনিয়নের মাদরা গ্রামে এ ঘটনা ঘটে। রাধাকান্ত সরকার মাদরা গ্রামে মৃত ফকির সরকারের ছেলে।

এলাকাবাসী জানায়, রাধাকান্ত সরকার পারিবারিক ভাবে কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্থ ছিলেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে বাড়ির পাশে গাছে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। পরে স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে নামানোর আগেই সে মারা যায়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন