ডাকাত দলের সাথে পুলিশের গোলাগুলি : একজন গুলিবিদ্ধ, অস্ত্র-গুলি উদ্ধার, আটক ৬

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার কলারোয়ায় ডাকাত দলের সাথে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। এঘটনায় ছয় ডাকাতকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছে। এসময় আটক ডাকাত দলের কাছ থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। আহত হয়েছে পুলিশের চার সদস্য।

সোমবার (৬ মার্চ) ভোররাতে সাতক্ষীরা-কলারোয়া সড়কের কোয়ার্টার মোড়ে এই ঘটনা ঘটে।

সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান বলেন, রাতে ঢাকা থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে ছেড়ে আসা পরিবহনে ডাকাতির লক্ষ্যে কিছু দুর্বৃত্ত প্রস্তুতি নিচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে আমরা সাতক্ষীরা-কলারোয়া সড়কের কোয়ার্টার মোড়ে পৌঁছে রাস্তার পাশে দাড়িয়ে থাকা দুটি প্রাইভেটকার কে চ্যালেঞ্জ করি। এসময় প্রাইভেট কার থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। জবাবে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এসময় ঘটনাস্থল থেকে ছয় ডাকাতকে আটক করা হয়। এদের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছে। এছাড়া আটক ডাকাত দলের কাছ থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, অভিযানকালে তিনি নিজে, কলারোয়া থানার ওসি, এএসআই আনোয়ার ও কনস্টেবল রাজীব মীর আহত হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

খুলনা গেজেট/ বিএম শহিদ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন