শনিবার । ২রা মে, ২০২৬ । ১৯শে বৈশাখ, ১৪৩৩

সাতক্ষীরায় বইমেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সাতক্ষীরায় তিনদিনব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে। রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে এই বইমেলার উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহম্মদ হুমায়ুন কবির, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমানউল্যাহ আল হাদী, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব কুমার বসু, সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার, কবি শহিদুর রহমানসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তাগণ। আগামী মঙ্গলবার মেলা বইমেলা শেষ হবে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন