সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা উপজেলার শাখরা সীমান্তে র‌্যাবের অভিযানে ২৬১ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার সন্ধ্যায় তাকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী সাতক্ষীরার সদর উপজেলার সীমান্তবর্তী শাখরা গ্রামের মোঃ মাজেদ আলী মোড়লের ছেলে মোঃ আসাদুল ইসলাম ওরফে খোকা (৪০)।

র‌্যাব-৬ সাতক্ষীরা কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি মোঃ বজলুর রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় শাখরা গ্রামের রউফ চেয়ারম্যানের মোড়ে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আসাদুল ইসলাম ওরফে খোকাকে আটক করা হয়।

এসময় তার দেহ তল্লাসী করে  ২৬১ পিস ইয়াবা উদ্ধার করা হয় । তাকে সদর থানায় সোপার্দ করা হয়েছে। এঘটনায় থানায় র‌্যাবের পক্ষ থেকে মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

খুলনা গেজেট/ এম কে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন